নাটোরের বাগাতিপাড়ায় জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল ও উপজেলা সাধারণ সম্পাদক মজিবর রহমানসহ ৪৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৪০ জনের নামে মামলা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট রাতে পৌর এলাকার পেড়াবাড়িয়া মহল্লার মৃত আসকান আলীর ছেলে আব্দুস সালাম বাদি হয়ে এ অভিযোগ করেন। এতে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে আসামিরা বিভিন্ন সময়ে প্রাণ নাশের হুমকি দিত এবং অনেককে হত্যার উদ্দেশ্যে মারপিট ও জখম করেছে। এ ছাড়া বিস্ফোরক দ্রব্য বিস্ফোরণের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখত।
গতকাল বৃহস্পতিবার সকালে বিাগাতিপাড়া মডেল থানার ওসি নন্নু খান বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে।