শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে আব্দুল আজিজ শিশিরকে (এনটিভি) আহ্বায়ক ও চ্যানেল২৪ এর শরীয়তপুর জেলা প্রতিনিধি নুরুল আমীন রবিনকে ১নম্বর যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাকক্ষে সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে মোহনা টিভির মাহবুব আলম, সময় টিভির বিএম ইস্রাফিল ও জিটিভির মানিক মোল্লাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, রাজিব হোসেন রাজন (ডিবিসি), ছগির হোসেন (ইনডিপেনডেন্ট টিভি), এস এম শাকিল (যমুনা নিউজ), ফারুক মোল্লা (এশিয়ান টিভি), শাহাদাত হোসেন হিরু (নাগরিক), সাইফুল ইসলাম আকাশ (গ্লোবাল), আসাদ গাজী (এশিয়ান টিভি), সালাউদ্দিন রুপম (দীপ্ত টিভি)।
শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন
শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে আব্দুল আজিজ শিশিরকে (এনটিভি) আহ্বায়ক ও চ্যানেল২৪ এর শরীয়তপুর জেলা প্রতিনিধি নুরুল আমীন রবিনকে ১নম্বর যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্যের...





