খুলনার কয়রায় জামায়াতে ইসলামীর কয়রা সদর ইউনিয়নের উদ্যোগে শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ ভারতীয় আগ্রাসন ও শেখ হাসিনার কূটকৌশল রুখতে যুবকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাফেজ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও ইসমাইল হোসেন রাজুর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন জামায়াতের খুলনা জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর আব্দুর রব, কয়রা উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি শেখ সাইফুল্লাহ, কয়রা ইউনিয়ন আমির মিজানুর রহমান, হাফেজ মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মোনায়েম বিল্লাহ ও উপজেলা ছাত্রশিবির সভাপতি সামিউল ইসলাম।