যশোরের চৌগাছায় বাড়ির পাশে একটি গর্তের পানিতে ডুবে সাদিয়া খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলার জগদিশপুর ইউনিয়নের ঝিনাইকুন্ডু গ্রামে এ ঘটনা ঘটে। সাদিয়া খাতুন ঝিনাইকুন্ডু গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।
শিশুটির চাচা শিমুল হোসেন জানান, সকালে মেয়েকে রেখে তার মা বাড়ির বিভিন্ন কাজ করছিল। সাদিয়া বাড়ির উঠানে খেলছিল। এ সময় সকলের অগোচরে বাড়ির পাশে একটি পানি গর্তে পড়ে যায় শিশুটি। পরে তাকে বাড়ির মধ্যে দেখতে না পেয়ে খুঁজাখুঁজির এক পর্যায়ে ওই গর্তের পানিতে ভেসে থাকতে দেখি। তাকে দ্রুত উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, বিষয়ে থানায় জানানো হয়েছে।