চরফ্যাসন উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর প্রথম যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ ও জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলমের যৌথ স্বাক্ষরে দেয়া এক বিজ্ঞপ্তিতে চরফ্যাশন উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়।
পরে পরিবেশ পরিস্থিতির ওপর নির্ভর করে আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে জানান তারা।