এফসিপিএস সম্পন্ন করায় বরিশালের কৃতী সন্তান বিশিষ্ট চিকিৎসক সমীরন হালদারকে গৌরনদী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের (সিডিসি) উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়েছে। গত রোববার গৌরনদীর তিন বেলা বাংলা ও চাইনিজ রেস্তোরাঁয় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শওকত হোসেন, এবি সিদ্দিক ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান আনিসুর রহমান, শারমিন ক্লিনিকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসকেন্দার হোসেন, আখি ক্লিনিকের পরিচালক সিরাজুল ইসলাম, আলফা প্যাথলজিক্যাল সেন্টারের চেয়ারম্যান মোশারফ হোসেন, চক্ষু হাসপাতালের পরিচালক তানভীর সোহেল, ডা: মোস্তাফিজুর রহমান ক্লিনিকের পরিচালক আরাফত হোসেন প্রমুখ।