ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের পাশে সুরমা নদীর তীর থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। গত রোববার রাতে নদীরপাড় থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
কে বা কারা সবার অজান্তে এ নদীর তীরে রেখে যায়। শিশুটির কোনো দাবিদার নেই। নেই তার কোনো অভিভাবক। স্থানীয় লোকজন এ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। সেখানে তার চিকিৎসা চলছে।