সরকারের নির্দেশনা মতে গতকাল ৩ সেপ্টেম্বরের মধ্যে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিকটস্থ থানায় জমা প্রদানের জন্য লাইসেন্সধারী সামরিক ও বেসামরিক সদস্যদের আদেশ দেন শরীয়তপুর জেলা ম্যাজিস্ট্রেট। সে মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে ১১০টি আগ্নেয়াস্ত্রের মধ্যে ৯৪টি জেলার বিভিন্ন থানায় ও লাইসেন্সধারী আটজন অন্য জেলায় অবস্থান করায় সেখানেই জমা দিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ের বিশেষ শাখায় জমা দেয়া হয়েছে। আট সেনা সদস্য চাকরিরত থাকায় তাদের আগ্নেয়াস্ত্র জমা দেননি।
জেলা পুলিশ সুপার কার্যালয়ের ডিএসবি শাখার ডিআইও-১ মো: কামরুল হোসেন তালুকদার গতকাল বুধবার বিকেল ৫টায় জানান, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত জেলা ম্যাজিস্ট্রেট ১১৫টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিয়েছিলেন।