ইসলামী ব্যাংক চৌগাছা শাখার উদ্যোগে ইমাম ও আলেমদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ‘গ্রাহক আস্থায় ফিরবে দিন দেশ গড়ায় অংশ নিন’ এ স্লেøাগানকে সামনে রেখে গ্রাহক সেবা মাস উপলক্ষে ব্যাংক ভবনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন চৌগাছা শাখার ব্যবস্থাপক মাহফুজুল হক। বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ, নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, সাবেক আমির হাফেজ আমিন উদ্দীন খান, মাস্টার কামাল আহমেদ, অধ্যক্ষ আব্দুল লতিফ, উপাধ্যক্ষ ড. আলাউদ্দীন, মাওলানা আলী আকবর, মাওলানা সাইফুল ইসলাম, ডা: জিলুর রহমান, মাওলানা নুরুজ্জামান, মাস্টার ইমদাদুল হক, মাওলানা আব্দুল খালেক, মাওলানা গিয়াস উদ্দীন, মাওলানা ফকরুল ইসলাম, মাওলানা মোতাসিম বিলাহ, হাফেজ হুমায়ন কবীর, মাওলানা রুহুলকুদ্দুস, মাওলানা মহিউদ্দিন প্রমুখ।
এ সময় পৌরসভার বিভিন্ন মসজিদের ইমাম, বিভিন্ন মসজিদের খতিব উপস্থিত ছিলেন। আলোচকরা ইসলামী ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।