খাগড়াছড়িতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে পৌর প্রশাসক। গত বৃহস্পতিবার খাগড়াছড়ি পৌর সম্মেলন করে স্থানীয় সরকার উপপরিচালক ও খাগড়াছড়ি পৌরসভা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা।
পৌরসভার উন্নয়ন কাজে অনিয়ম, অপরিকল্পিত ভবন নির্মাণ, যত্রতত্র উন্নয়ন কাজের ফলে সাধারণ মানুষের ভোগান্তি, অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থাপনা ও প্রাকৃতিক ছড়ার ওপর বিতর্কিত ড্রেন নির্মাম করে শহরে জলাবদ্ধতা সৃষ্টিসহ শহরের বর্জ্য ব্যবস্থাপনার অবহেলার কথা বলেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা পারভীন আক্তার খন্দকার, নির্বাহী প্রকৌশলী মো: জহিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী জামাল উদ্দিন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সহসভাপতি জহুরুল আলম প্রমুখ।
পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা পৌর প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য গণ্যমাধ্যমকর্মীদের আহ্বান জানান।
খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের সাথে পৌর প্রশাসকের মতবিনিময়
খাগড়াছড়িতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে পৌর প্রশাসক। গত বৃহস্পতিবার খাগড়াছড়ি পৌর সম্মেলন করে স্থানীয় সরকার উপপরিচালক ও খাগড়াছড়ি পৌরসভা...





