শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বর্তমান স্থানে রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।
গতকাল বৃহস্পতিবার উপজেলার কেদারপুর ইউনিয়নের মুলফৎগঞ্জে অবস্থিত নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের পর স্থানীয়রা একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুলফৎগঞ্জ বাজার প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মাসুদ দেওয়ানসহ আরো অনেকে। শেষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।
স্থানীয়রা জানান, ১৯৬২ সাল থেকে নড়িয়া উপজেলার মুলফৎগঞ্জ বাজার এলাকায় নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম চলে আসছে। এর মাধ্যমে নড়িয়া উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ চিকিৎসাসেবা নিচ্ছে। ২০১৭-১৮ সালে পদ্মার তীব্র ভাঙনের মুখে পরে হাসপাতালটি। ফলে কর্তৃপক্ষ নড়িয়া পৌরসভার ১নং ওয়ার্ডে হাসপাতল নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করে। এরপর পদ্মার ডান তীর রক্ষায় একটি শক্তিশালী বাঁধ নির্মাণ হওয়ায় ভাঙনের মুখ থেকে বেঁচে যায় হাসপাতালসহ পুরো বাজার। ফলে বর্তমান স্থানেই হাসপাতালটির কার্যক্রম রাখার দাবি উঠে।
স্থানীয়রা আরো জানান, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চরাঞ্চল নড়িয়ার চরআত্রা, নওপাড়া, ঘড়িসার ইউনিয়নের একটি বড় অংশ এবং ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা এবং জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের জনসাধারণ ভৌগোলিক অবস্থানের কারণে এই হাসপাতালটিতে স্বাস্থ্যসেবা পেয়ে থাকে। স্থানীয়দের দাবি পুরনো এই হাতাপাতালের কার্যক্রম স্থানান্তর করা হলে ওই ইউনিয়নের জনসাধারণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স না সরানোর দাবিতে নড়িয়ায় মানববন্ধন
শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বর্তমান স্থানে রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার উপজেলার কেদারপুর ইউনিয়নের মুলফৎগঞ্জে অবস্থিত নড়িয়া উপজেলা স্বাস্থ্য...





