বরিশালের গৌরনদীতে প্রতারণার মাধ্যমে ব্যবসায়ীর কাছ থেকে ১৪ লাখ টাকা নিয়ে পালিয়েছে ফেরদৌস কাজী নামে এক যুবক। ফেরদৌস গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার নিজামকান্দী ফলসী গ্রামের আব্দুল কুদ্দুস কাজীর ছেলে।
ভুক্তভোগী আশোকাঠী বাসস্ট্যান্ডের ব্যবসায়ী এনামুল ফকির অভিযোগ করেন, গত তিন বছর ধরে ফেরদৌস তার মা-বোনকে নিয়ে আশোকাঠী এলাকায় ভাড়া থাকার সুবাদে ফেরদৌস তার দোকানে আসা-যাওয়ায় সাথে তার বন্ধুত্ব হয়। গত বছর ফেরদৌস জানান যে, তার (ফেরদৌস) মামা কাশিয়ানি থেকে অনেক যুবককে কাতার পাঠিয়ে স্বাবলম্বী করেছেন। তার মামার কাছে ১০টি ভালো ভিসা আছে। এক পর্যায়ে ফেরদৌস কাতার প্রবাসী মামা রমজান শেখের সাথে মোবাইল ফোনে কথা বলিয়ে দেন। পরবর্তীতে ফেরদৌসের মা, বোন, স্ত্রী এবং কাতার প্রবাসীর স্ত্রীর (তার মামি) সামনে আত্মীয়স্বজন মিলে সাতজনের পাসপোর্ট ও ১৪ লাখ টাকা ফেরদৌসের হাতে তুলে দেই। টাকা ও পাসপোর্ট নেয়ার দুই মাস অতিবাহিত হওয়ার পর কাউকে বিদেশ নিতে না পারায় তাকে টাকা ফেরত দেয়ার জন্য চাপ দেই।
গত আগস্ট মাসে ফেরদৌস সবার পাসপোর্ট ফেরত দেয় এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানের নামে ১৪ লাখ টাকার চেক দেয়। গত ১৯ আগস্ট তার দেয়া চেকে টাকা তুলতে গিয়ে দেখি একাউন্টে কোনো টাকা নেই। পরবর্তীতে তার ভাড়া বাসা এবং কাশিয়ানি গিয়েও তার মা এবং বোনকে পাওয়া যায়নি।
ফেরদৌসের মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিয়ে নাম্বার বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে ফেরদৌসের বাবা আব্দুল কুদ্দুস জানান, গত ১৫ আগস্ট ফেরদৌস আমার মোবাইল ফোনে ভালো থেক বলে একটি ভয়েস ম্যাসেজ পাঠায়। এখন বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা নিয়েছে বলে শুনতে পাচ্ছি। সে কোথায় আছে তা বলতে পারছি না।
রমজানের স্ত্রী ইতি জানান, টাকা লেনদেনের সময় আমি ছিলাম না। কার কাছ থেকে কত টাকা ফেরদৌস নিয়েছে তাও আমি জানি না।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিদেশ নেয়ার কথা বলে ১৪ লাখ টাকা নিয়ে উধাও যুবক
বরিশালের গৌরনদীতে প্রতারণার মাধ্যমে ব্যবসায়ীর কাছ থেকে ১৪ লাখ টাকা নিয়ে পালিয়েছে ফেরদৌস কাজী নামে এক যুবক। ফেরদৌস গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার নিজামকান্দী ফলসী গ্রামের আব্দুল...





