যশোরের চৌগাছায় উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়নের কাউন্সিলরদের সরাসরি ভোটে এম এ সালাম সভাপতি ও মাসুদুল হাসান সাধারণ স¤পাদক পদে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আলীবুদ্দিন খান আলী ও মোস্তাফিজুর রহমান মোস্তাক।
গত শনিবার পৌর শহরের ডিভাইন সেন্টারে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি, সম্পাদক ও দু’টি সাংগঠনিক পদের জন্য ভোট গ্রহণ করা হয়। নির্বাচন কমিশনের নেতৃত্ব দেন যশোর জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস ইসলাম নির্বাচন পরিদর্শন করেন।
সর্বশেষ ২০১২ সালে দলটির এই উপজেলায় কাউন্সিল অধিবেশন হয়েছিল। এ বছরের কাউন্সিলে উপজেলা বিএনপির দু’টি গ্রুপের দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এতে এম এ সালাম গ্রুপ প্যানেল ধরেই বিজয়ী হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নবনির্বাচিত সভাপতি এম সালাম বলেন, বিগত ১৫ বছর আওয়ামী লীগ সরকার বিএনপির ওপরে দমন-নিপীড়ন করেও বিএনপিকে দমাতে পারেনি। এই কাউন্সিল নির্বাচনের মধ্যে দিয়ে উপজেলা বিএনপিতে আবারো গতি ফিরে আসবে।
চৌগাছায় বিএনপির সভাপতি সালাম সম্পাদক হাসান
যশোরের চৌগাছায় উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়নের কাউন্সিলরদের সরাসরি ভোটে এম এ সালাম সভাপতি ও মাসুদুল হাসান সাধারণ স¤পাদক পদে নির্বাচিত...





