ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেছেন, বর্তমান সরকারের পক্ষে যেহেতু রাজনৈতিক ঐকমত্য রয়েছে তাই দেশকে এবং দেশের রাজনীতিকে সঠিক জায়গায় নিয়ে আসার ব্যাপক সুযোগ রয়েছে। শুধু নেতার পরিবর্তন করলেই হবে না, পরিবর্তন করতে হবে নীতির। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, অন্তর্বর্তীকালীন সরকার প্রাপ্ত সুযোগ যদি দেশের স্বার্থে কাজে লাগিয়ে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ গ্রহণ করে তাহলে হাজারো ছাত্র-জণতার রক্তদান সার্থক হবে।
সাবেক আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নানা অপকর্মের বিচার ও বৈষম্য নিরোধের দাবিতে আজ শনিবার সন্ধ্যায় শরীয়তপুর পৌরসভা মাঠে ইসলামী আন্দোলন শরীয়তপুর শাখার আয়োজনে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদশ শরীয়তপুর জেলা শাখার সভাপতি মুফতি তোফায়েল আহমেদ কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম আল আমিন, শরীয়তপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ হাফেজ মাওলানা শওকত আলী প্রমুখ। এ সময় কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।