ভিডব্লিউবি কার্ডধারী পরিবার প্রধানদের মধ্যে দুই মাসের ৬০ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে। বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৩০৮টি পরিবারের মধ্যে এ চাল বিতরণ করা হয়।
গত সোমবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।





