বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কারের যৌক্তিক সময় দেয়া হবে। পাশাপাশি অন্তর থেকে নিজেদের ভুল বুঝতে পারলে এই সুযোগ পেতে পারে সদ্য ক্ষমতা হারানো বাংলাদেশ আওয়ামী লীগ। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা অর্জনকারীরা বর্তমান সরকারকে দায়িত্বে নিয়োজিত করেছে, জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরে সময় পর্যন্ত ধৈর্যধারণ করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
তিনি গতকাল শনিবার বিকেলে নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর ঈদগাহ ময়দানে আয়োজিত বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত চারজনের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও আহত-নিহতদের জন্য দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আরো বক্তব্য দেন, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় পলাশ উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এরফান আলী, সাধারণ সম্পাদক ভিপি মনির, জেলা যুবদলের সহ-সভাপতি শাহেন শাহ শানু প্রমুখ।
সভা শেষে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আরিফুল ইসলাম রাব্বী, আব্দুর রহমান, আরমান মোল্লা এবং নাহিদের পরিবারকে দলের পক্ষ থেকে আর্থিক সহায়তার অর্থ তুলে দেয়া হয়।





