‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’-এর ট্রাস্টি বোর্ডের ১৫ সদস্যের নাম প্রকাশ করা হয়েছে। গতকাল এক প্রজ্ঞাপনে তাদের নাম ঘোষণা করে সংস্কৃতি মন্ত্রণালয়।
ঘোষিত ১৫ সদস্যের মধ্যে আছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক, শিল্পকলা একাডেমির মহাপরিচালক, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক।
এ ছাড়াও বিভিন্ন অঙ্গনের প্রতিনিধির মধ্যে আছেন কবি, কলামিস্ট ও সংগঠক নাহিদ হাসান নলেজ, নির্মাতা আশফাক নিপুণ, অভিনেত্রী নওশাবা আহমেদ, নাট্য ব্যক্তিত্ব ও শিক্ষক সামিনা লুৎফা, লেখক ও শিক্ষক তুহিন ওয়াদুদ, সংগীতশিল্পী কনক চাঁপা, কবি ইমতিয়াজ মাহমুদ ও কবি সায়িদ জামিল।
তাদের নাম ঘোষণা করে প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ডসংক্রান্ত সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আংশিক সংশোধনপূর্বক বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইনের ৬ নং ধারার প্রদত্ত ক্ষমতাবলে ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হলো।
অসচ্ছল শিল্পীদের সহায়তা, তাদের কল্যাণে প্রকল্প বাস্তবায়ন, অসুস্থ হলে চিকিৎসা সহায়তা দেয়া, শিল্পকর্মে বিশেষ অবদানের জন্য বৃত্তি প্রদান, শিল্পীদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য সহায়তাসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালিত হয় এ ট্রাস্টের মাধ্যমে।
শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্য হলেন যারা
‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’-এর ট্রাস্টি বোর্ডের ১৫ সদস্যের নাম প্রকাশ করা হয়েছে। গতকাল এক প্রজ্ঞাপনে তাদের নাম ঘোষণা করে সংস্কৃতি মন্ত্রণালয়।ঘোষিত ১৫ সদস্যের মধ্যে আছেন...





