মাদারীপুরের সদরে মাদক সেবনে বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামী হেলাল খানের (৫৩) বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৯ মে) উপজেলার পেয়ারপুর ইউনিয়নের মধ্য পেয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিকেলে হেলাল খান তার বন্ধুদের নিয়ে বসতঘরে মাদক সেবন করতে আসেন। এ সময় তাকে মাদক সেবনে বাধা দেন স্ত্রী নাজমা বেগম। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ক্ষিপ্ত হয়ে নাজমা বেগমের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন হেলাল। পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় নাজমাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক এনামুল হক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নাজমার ছেলে নাজমুল হাসান হালান (১৯) মাদারীপুর সদর মডেল থানায় বাবার বিরুদ্ধে হত্যা মামলা করে। পরে অভিযান চালিয়ে হেলালকে আটক করে র‍্যাব-৮ এলিট ফোর্স।