নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ২০২৫-২০২৭ কার্যবর্ষের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশের স্টাফ রিপোর্টার আবু সাউদ মাসুদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলা ভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি আফজাল হোসেন পন্টি।
শুক্রবার (২৭ জুন) সন্ধায় নির্বাচনের ফল ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা। এ সময় তাকে সহযোগিতা করেন কমিশনের সদস্য নবী হোসেন ও মাসুদুজ্জামান।
এর আগে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচিত অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি বিল্লাল হোসেন রবিন (মানবজমিন), যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন (চ্যানেল ২৪), অর্থ সম্পাদক আনিসুর রহমান জুয়েল (মাছরাঙা টিভি), লুৎফর রহমান কাকন (আমাদের সময়)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হয়েছেন- আরিফ আলম দীপু (শীতলক্ষ্যা), রফিকুল ইসলাম জীবন (নিউ এইজ), আব্দুস সালাম (এটিএন নিউজ), মাহফুজুর রহমান (সাবেক বিটিভি), প্রণব কৃষ্ণ রায় (সংবাদ)।









