সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়া আনু এবং জামালগঞ্জ উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ইউপি সদস্য রিয়াসত আলীক গ্রেফতার পৃথকভাবে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ মে) দিনগত রাত ৩টার দিকে আনোয়ার মিয়া আনুকে এবং মঙ্গলবার (২০ মে) রিয়াছত আলীককে গ্রেফতার করা হয়।

সুনামগঞ্জে ছাত্রজনতার ওপর হামলা ও নিষিদ্ধ ছাত্রলীগকে সংগঠিত করে নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা পৃথক মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়া আনুকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের একাংশের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ জানায়, সোমবার দিনগত রাত ৩টার দিকে ছাতক পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন জানান, দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে ও সদর থানা এলাকায় দ্রুত বিচার ট্রাইবুনালে দায়ের করা পৃথক দু’টি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।

তিনি আরো জানান, গত বছরের ২ নভেম্বর দোয়ারাবাজারে ছাত্রলীগকে সংগঠিত করে নাশকতার পরিকল্পনা করা হলে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে পুলিশ। আনোয়ার ওই মামলার আসামি। এর আগে ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্রজনতার ওপর হামলায় ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক এই ইউপি চেয়ারম্যান।

অপরদিকে, জেলার জামালগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার রিয়াছত আলীককে (৫০) গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২০ মে) জামালগঞ্জ থানার এসআই (নি:) আলমগীর হোসেন, এএসআই (নি:) গোলাম কিবরিয়া, জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ জামালগঞ্জ বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

এবিষয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ডেভিল হান্ট অপারেশনে কৃষক লীগের সহ-সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে পাঠানো হবে।’