বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী রোকন (সদস্য) সম্মেলন ও শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) কাপাসিয়ার চাঁদপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও গাজীপুর জেলা আমির ড. মো: জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির খাইরুল হাসান, গাজীপুর মহানগর সেক্রেটারি আ স ম ফারুক, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য সালাউদ্দিন আইউবী, জেলা জামায়াতের তরবিয়ত সেক্রেটারি মাওলানা মোহাম্মদুল্লাহ।
এ সময় অন্যদের মধ্যে গাজীপুর জেলা কর্মপরিষদ সদস্য মোখলেছুর রহমান খান, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির আফতাব উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
দিনব্যাপী এ শিক্ষা শিবিরে নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে করণীয়, ইসলামী আন্দোলনে কর্মীদের ত্যাগ ও কোরবানি, আনুগত্য, পরামর্শ, এহতেসাবসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। শিক্ষা শিবিরে কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলার ২৫০ জন রোকন অংশ নেন।









