ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির বীর মুক্তিযোদ্ধা ডা: তাজুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার লামা শরীফপুরে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৭৬ বছর।

জানা যায়, মহান মুক্তিযুদ্ধে ডা: তাজুল ইসলাম একজন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। চিকিৎসাক্ষেত্রে তিনি ডিএইচএমএস ডিগ্রি অর্জনের পর হোমিওপ্যাথিক চিকিৎসা সেবায় নিজেকে সম্পৃক্ত করেন। ২০১১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি জামায়াতের আশুগঞ্জ উপজেলা আমিরের দায়িত্ব পালন করেন।

এদিকে রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক অঙ্গনেও সক্রিয় ছিলেন। লালপুর বাজার কমিটির সভাপতির দায়িত্ব পালনসহ বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকাণ্ডে অংশ ছিল তার।

আগামীকাল বুধবার সকাল ১০টার দিকে শরীফপুর একেএম দুলাল কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পরিবার।