সারাদেশ

সোনারগাঁও জামায়াতের কর্মী সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সোনারগাঁও জামায়াতের কর্মী সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুরে বন্দরের মদনপুর এলাকায় একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর সোনারগাঁও উপজেলা শাখার সাবেক আমির দেওয়ান মো: খোরশেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলার আমির অধ্যাপক মমিনুল হক সরকার।

প্রধান আলোচক ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আশরাফুল ইসলাম ভূঁইয়া ও সোনারগাঁও উত্তরের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আমির ইসহাক মিয়া, উপজেলা সেক্রেটারি আসাদুল ইসলাম মোল্লা প্রমুখ।

এ সময় ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার জামায়াতে ইসলামীর সভাপতি, সাধারণ সম্পাদক ও থানা কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়সমূহ

দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ

দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩২ পিএম

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা

৭ দফা দাবি মেনে নেয়ার আহবান

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৬ পিএম