সমাজকে বদলে দিতে কোরআনের শিক্ষা জরুরি বলে মন্তব্য করেছেন মিরসরাই সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান।
এ সময় মিরসরাইয়ে কোরআনের সমাজ গঠনে সকল শ্রেণির মানুষের মধ্যে কোরআন বুঝে পড়ার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।
শনিবার (১২ জুলাই) সকালে মিরসরাই উপজেলার আটটি ইউনিয়নে কোরআন বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট সাইফুর রহমান।
তিনি বলেন, ‘একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরআনের শিক্ষাকে বুঝে অনুসরণ করা অপরিহার্য। এজন্য সর্বস্তরের মানুষের কাছে কোরআন সহজ ও বোধগম্য করে তুলে ধরতে হবে।’
মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামী, এক শুভাকাঙ্ক্ষীর সহায়তায় উপজেলার আটটি ইউনিয়নে শতাধিক কোরআনের তাফসিরের খণ্ড বিতরণ করেছে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নুরুন্নবী, মিরসরাই থানা জামায়াতের আমির মাওলানা নুরুল কবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।









