বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি মামুনকে (৩৫) গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সাভার মডেল থানায় হস্তান্তর করা হলে রোববার (১৬ মার্চ) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে শনিবার পৌর এলাকার ব্যাংক কলোনি থেকে গ্রেফতার করা হয় তাকে।
গ্রেফতার মামুন সাভারের সাবেক সাভার উপজলা চেয়্যারম্যান এবং সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল আলম রাজিবের একান্ত সহযোগী স্ব-ঘোষিত যুবলীগ নেতা।
ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো: জালাল উদ্দীন জানান, গ্রেফতার মামুনের বিরুদ্ধে ছাত্র হত্যা মামলা ছাড়াও সাভারে ত্রাস, চাঁদাবাজি, অবৈধভাবে জমি দখল করাসহ একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।





