মাগুরায় চাঞ্চল্যকর শিশু আছিয়া ধর্ষণের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে ধর্ষণে অভিযুক্ত হিটু শেখ।

শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে মাগুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে আসামি হিটু শেখ উপস্থিত হয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মাগুরা পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মাগুরা পুলিশ সুপারের গাড়িতে সকাল ১১টার দিক মাগুরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় পুলিশি রিমান্ডে থাকা আসামি হিটু শেখকে। জবানবন্দি শেষে বিকেল সাড়ে ৪টার দিকে টিটু শেখকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে প্রেরণ করা হয়।