যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) সকালে শহরের কামিল মাদরাসা হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল।
উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান আল-মামুনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মনিরুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমির হাফেজ আমিন উদ্দিন খান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, রহিদুল ইসলাম খান ও মাওলানা গিয়াস উদ্দিন প্রমুখ।









