কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল-আরোহী স্বামী নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা তার স্ত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ জুন) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার সৈয়দপুর ডুবাইরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো: সাখাওয়াত হোসেনের বাড়ি কুমিল্লা নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের ধনেশ্বর এলাকায়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক চন্দন দাস।

তিনি জানান, মোটরসাইকেল-আরোহী সাখাওয়াত হোসেন তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। মহাসড়কের ডুবাইরচর এলাকায় দ্রুতগামী একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই সাখাওয়াতের মৃত্যু হয়। এছাড়া আহত হন তার স্ত্রী। স্থানীয়রা আহত ওই নারীকে উদ্ধার করে স্থানীয় কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।