ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা এবং স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ফেনী শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে শহরের মিজান রোডের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
এ সময় জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম জিকুর নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক ট্রাংক রোড, জেল রোড, কলেজ রোড, মিজান রোড প্রদক্ষিণ করে পুনরায় সালাম কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক হারুন রশীদ শামীম, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাফায়েত হোসেন নাদিম, সদর উপজেলার সাবেক সদস্য সচিব নজরুর ইসলাম, ফেনী সরকারি কলেজ শাখার যুগ্ম-আহ্বায়ক গিয়াস উদ্দিন স্বপন, পৌর শাখার যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম, কামরুল হাসান চৌধুরী আসিফ প্রমুখ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম জিকু বলেন, ‘বিগত আওয়ামী ফ্যাসিবাদ আমলে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন। নির্যাতনের শিকার হয়েছেন। কোনো ঘটনার সুষ্ঠু বিচার হয়নি। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পরও আমাদের ভাই সাম্য কেন খুনের শিকার হতে হলো। আমরা এই হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এদিকে সাম্য হত্যার প্রতিবাদে ফেনী সরকারি কলেজে কালো ব্যাজ ধারণ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কলেজের লাল ভবনের সামনে কালো ব্যাজ ধারণ করে একমিনিট নিরবতা পালন করে তারা। এ সময় কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল হালিম মানিক, যুগ্ম-আহ্বায়ক গিয়াস উদ্দিন স্বপন, আবু নওশের মজুমদার সানী, জাহিদুল ইসলাম সাগর প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে সাম্যের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে ফেনী ইউনিভার্সিটির সামনে কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন হয়েছে। বৃহস্পতিবার সকালে কর্মসূচিতে জেলা ছাত্রদলের সদস্য মাহমুদুল হাসান, ফেনী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা সাইফ সুলতানুর রহমান।
এছাড়া ফেনী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা আযমাঈন কিবরিয়া মজুমদার অকিব, মুশফিকুর রহমান মিরাজ, সাজিদ উল হক ভূঁইয়া, নুসরাত জাহান ভূঁইয়া নিঝুম, জাফর উল্যাহ প্রমুখ অংশ নেন।





