সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ করে নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে রেজিস্ট্রারি মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালের সভাপতিত্বে ও সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নিয়াজ মাখদুম মাছুম বিল্লাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতা। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগের সাংগঠনিক দলনেতা ডা: জাহেদুল কবির, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নিয়াজ মাখদুম মাছুম বিল্লাহ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দিন শাহীন।
এ সময় অন্যদের মধ্যে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আব্দুল মুনিম, আলী মোহাম্মদ নুরুল হুদা দীপু, দেয়োর হোসেন চৌধুরী, আহসান মাহবুব, তোফায়েল চৌধুরী উজ্জল, আব্দুর রউফ, সৈয়দ সরওয়ার রেজা, এমদাদ বক্স, কায়সান মাহমুদ সুমন, টিটন মল্লিক, জাহাঙ্গীর মিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রজব আহমদ, আহ্বায়ক কমিটির সদস্য- আব্দুল জলিল, মিসবাউর রহমান, ফয়জুর রহমান শাকিল, শেখ আব্দুল মনাফ, সালেক আহমদ, মনিরুজ্জামান মনির, খন্দকার ফয়েজ আহমদ, সাইদ মাহমুদ ওয়াদুদ, আব্দুল আমিন, আশিক মিয়া, রুমেল আহমদ রুশন, সাইদুল এনাম চৌধুরী লাহিন, নুরুল ইসলাম রুহুল, সাইফুল আলম কোরেশি, প্রভাষক মাকসুদ আলম, কয়েস আহমদ, আয়াত আলী প্রিন্স উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালিক মল্লিক, সদস্য সচিব নুরুল আমিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল রহমান আমিন, সদস্য সচিব জুয়েল আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন মনাই, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহমদ হুমায়ুন জামাল, সদস্য সচিব শাহাবুদ্দিন চেয়ারম্যান, জৈন্তাপুর উপজেলা আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম মেম্বার, কোম্পানিগঞ্জ উপজেলা আহ্বায়ক অ্যাডভোকেট আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল আহমদ, বালাগঞ্জ উপজেলা আহ্বায়ক সাবুল আহমদ, সদস্য সচিব দেলোয়ার হোসেন মুকিত, কানাইঘাট উপজেলা আহ্বায়ক ফারুক আহমদ, সদস্য সচিব আমিনুল ইসলাম আমিন, কানাইঘাট পৌরসভার আহ্বায়ক আব্দুর রহমান, জকিগঞ্জ উপজেলা আহ্বায়ক সামসুল ইসলাম লেইস, সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদিওল হুসাইন, জকিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাহেদ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা আহ্বায়ক মওদুদুল হক সুমন, সদস্য সচিব নাসির আহমদ আবেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, গোলাপগঞ্জ পৌর সদস্য সচিব তাজুল ইসলাম তাজ, বিয়ানীবাজার উপজেলা সদস্য সচিব আফজল আহমদ, ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নিয়াজ মাখদুম মাছুম বিল্লাহ বলেন, ‘দেশে একটি চক্র নির্বাচন বানচাল করার জন্য একের পর এক অপকর্ম করে বিএনপির উপর দায় চাপানোর ষড়যন্ত্রে মেতে উঠেছে। এ অপশক্তির বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে।’
সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, ‘দিল্লি ও পিণ্ডির দালালেরা নির্বাচন বানচাল এবং দেশকে অস্থিতিশীল করতে নানামুখী অপতৎপরতায় লিপ্ত রয়েছে। এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।’









