বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী বারইয়ারহাট পোৗরসভা ও হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

এ সময় কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান। কর্মসূচির উদ্বোধন করেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো: আলমগীর, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল হক মানিক, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন ভেন্ডার, নজরুল ইসলাম লিটন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন।

এছাড়া হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নাজমুল হক সোহাগ, রফিকুল ইসলাম ভূঁইয়া, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামরান সরোয়ার্দী, মোশারফ হোসেন, পৌরসভা যুবদলের আহ্বায়ক নুরুল আফসার, হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোমিনুল ইসলাম, বারইয়ারহাট পৗরসভা ছাত্রদলের আহ্বায়ক এমরান হোসাইন, সদস্য সচিব মোহন দে, কলেজ ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম বাদশাসহ বারইয়ারহাট পৌরসভা, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়েল নেতারা উপস্থিত ছিলেন।

বারইয়ারহাট বিএম হাসপাতালের সার্বিক সহযোগিতায় কর্মসূচিতে রক্তদান, প্রায় সহস্রাধিক মানুষের বিনামূল্যে, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়বেটিস পরীক্ষা করা হয়।