ঢাকা সাভার পৌর এলাকার ব্যাংক কলোনির পাকিজায় সাবেক এমপির বাড়ির সামনের সড়কে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৯ মে) রাত সোয়া ১০টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত ওই যুবকের নাম শাহীন বলে জানা গেলেও তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, কয়েকজন দুর্বৃত্ত যুবককে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত লাশ সড়কে পড়ে থাকলে পুলিশকে খবর দেয়া হয়।

সাভার মডেল থানার উিউটি অফিসার (এসআই) আব্দুল রশিদ নয়া দিগন্তকে জানান, কে বা কারা তাকে গুলি করে মার্ডার করেছে তা জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ গেছে।