মাদারীপুরের শিবচরে ঢাকার মিডফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) রাত ১০টার দিকে এ বিক্ষোভের আয়োজন করে ইসলামী আন্দোলন।
সমাবেশে বক্তারা বলেন, এমন লোমহর্ষক ঘটনায় সারাদেশের জনগণ নিন্দা, ধিক্কার জানিয়েছেন। ঘটনাটি যেমন আলোচিত হয়েছে তেমনি আলোচিতভাবেই অতিদ্রুত এ সন্ত্রাসীদের ফাঁসি কার্যকর করা হোক।
সংগঠনটির উপজেলা সভাপতি হাফেজ জাফর আহমেদ বলেন, ‘ক্রসফায়ার বিচারবহির্ভূত হলেও এদের বিচার এভাবেই দেখতে চায় দেশের জনগণ।’
এ সময় ইসলামী আন্দোলনের শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ, সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা বি এম হেমায়েত উদ্দিন, ইসলামী যুব আন্দোলনের শিবচর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আবু বক্করসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মাদরাসা-মসজিদের শিক্ষক-ইমামসহ প্রায় কয়েক শ’ মানুষ বিক্ষোভে অংশ নেয়।









