বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৫ বছর পর্যন্ত ভোটাধিকার বঞ্চিত জনগণ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে অংশগ্রহণের জন্য উম্মুখ হয়ে আছে। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টি এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত করে ফ্যাসিবাদী কায়েদায় নির্বাচন হলে দেশের জনগণ তা মেনে নেবে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার সম্পন্ন ও বিচার দৃশ্যমান করতে হবে।
সোমবার (৭ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী কর্মপরিষদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের দেওয়ান বাজারস্থ কার্যালয়ে চট্টগ্রাম মহানগরী ভারপ্রাপ্ত আমির ও বিশিষ্ট পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা: এ কে এম ফজলুল হক, নগর কর্মপরিষদ সদস্য ডা: সিদ্দিকুর রহমান, চট্টগ্রাম মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফুর রহমান, নগর কর্মপরিষদ সদস্য, আবু হেনা মোস্তফা কামাল, মাওলানা মমতাজুর রহমান, হামেদ হাসান ইলাহী, অধ্যাপক মুহাম্মদ নুর, আমির হোছাইন, প্রফেসর ড. মাহবুবুর রহমান, ফখরে জাহান সিরাজী, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ ও মাহমুদুল আলম প্রমুখ।









