রাজধানীর ওয়ারীর হাটখোলা রোডের মামুন প্লাজার তৃতীয় তলায় একটি গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আজ বুধবার ভোর ৫টার দিকে ভবনটিতে আগুন লেগেছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ভোর ৫টা ৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট অগ্নিনির্বাপনে কাজ করে। তাদের প্রচেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, কিভাবে আগুনের সূত্রপাত হলো তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নির্ণয় করা যায়নি। সূত্র : ইউএনবি