মাদারীপুরে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণভোজনের আয়োজন করেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এই আয়োজন থেকেই পুলিশ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহাদাত হোসেন মিঠু এবং খোয়াজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম খোকনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানান, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা একত্রিত হন। একত্রিত হয়ে তারা বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারেন- এমন তথ্য ছিলো পুলিশের কাছে। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করে কাজী শাহাদাত হোসেন মিঠু ও জাহিদুল ইসলাম খোকনকে গ্রেফতার করা হয়।
মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই অভিযান। গ্রেফতারদের নামে একাধিক মামলা রয়েছে। সেই মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।





