রোহিঙ্গা শরণার্থী সঙ্কটে ক্ষতিগ্রস্ত কক্সবাজার জেলার ১২ হাজারেরও বেশি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কাতার চ্যারিটি। কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও, উখিয়া ও টেকনাফ উপজেলার নয়টি পয়েন্ট থেকে চলতি মাসে নিত্যপ্রয়োজনীয় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সোমবার (১৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দীর্ঘ দিন ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে সহায়তা প্রদানকারী কক্সবাজারের স্থানীয় লোকজন নিজেরাই ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। এরমধ্যে রয়েছে পরিবেশগত অবক্ষয়, বন উজাড়, ভূমিধস, পানির ঘাটতি, জমি, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মতো সম্পদের জন্য ক্রমবর্ধমান প্রতিযোগিতা। এ চাপ কেবল স্থানীয় অবকাঠামোকেই চাপের মুখে ফেলেনি বরং শরণার্থী এবং বাসিন্দাদের মধ্যে সামাজিক উদ্বেগও বাড়িয়েছে।

ক্রমবর্ধমান এ চ্যালেঞ্জ মোকাবেলার অংশ হিসেবে কাতার চ্যারিটি খাদ্য সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচিতে অংশ নিয়ে স্থানীয় সরকারের প্রতিনিধিরা কাতার চ্যারিটির উদ্যোগের প্রশংসা করেছেন।

নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে সুবিধাভোগীরাও কাতার চ্যারিটিকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি