কুমিল্লায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়ার ঘটনায় কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ এপ্রিল) রাতে নগরীর কান্দিরপাড় এলাকার রানীর দিঘির দক্ষিণ পাড়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রেজাউল করিম নাফিজ (১৮), সিফাত হোসেন (১৬), আরমান ইসলাম রাজিম (১৭) ও রাকিব হোসেন (১৬)।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সদস্যদের দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও স্লোগান দেয়ার একটি ভিডিও ভাইরাল হয়। ওই দিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নগরীর রানীর দিঘির পাড়, তালপুকুর পাড় ও আদালতপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা মহড়া দেয়। এ সময় সড়কের দু’পাশে সাধারণ মানুষজন ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।

তিনি বলেন, ‘কিশোর গ্যাংয়ের মহড়ার খবর পেয়ে পুলিশ অভিযানে নেমে চারজনকে আটক করেছে। শনিবার (২৬ এপ্রিল) তাদের আদালতে পাঠানো হবে। সূত্র : ইউএনবি