বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ময়মনসিংহ মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মাওলানা মীর সাখাওয়াত হোসেন মোমেন মহানগর কমিটির আহ্বায়ক ও হাফেজ মাওলানা ফয়েজ উল্লাহ সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
সোমবার (১২ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাওলানা কাজী মো: সেলিম রেজা ও কেন্দ্রীয় সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মাওলানা মোহাম্মদ আবুল হোসেন ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক- হাফেজ মাওলানা আমীর হামজা, যুগ্ম আহ্বায়ক- মাওলানা নজরুল ইসলাম, মাওলানা হামিদুল্লাহ, হাফেজ মাওলানা মোহাম্মদ আলী, ক্বারী সাইয়েদ হেদায়েদ উল্লাহ, মাওলানা আমিনুল হক, মাওলানা আবু রায়হান রনি, হাফেজ মাওলানা শরীফ, মাওলানা ইমরান।
সদস্যরা হলেন- মাওলানা আরিফ রব্বানী, ক্বারী মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা সাইয়েদ সাইদ উল্লাহ, মাওলানা মোহাম্মদ উল্লাহ, মাওলানা আবু হানিফ, হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আমিনুল ইসলাম, কারী হাসান, কারী আবু তাহের, কারী আকতার হোসাইন, মাওলানা নুর হোসাইন, কারী হারুনুর রশিদ, হাফেজ রাকিবুল ইসলাম ও হাফেজ সানোয়ার প্রমুখ।









