রাজধানীর চকবাজারে রাস্তা পারাপারের সময় দুই বাসের মাঝখানে চাপা পড়ে এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে বুয়েটের সামনে বকসীবাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহিরুল হক (৫২) পাবনার ঈশ্বরদী উপজেলার বাবুপাড়া গ্রামের মরহুম আব্দুল মজিদের ছেলে।
নিহতের বোন সিনথিয়া আক্তার জানান, ভাই তার অসুস্থ ছেলেকে দেখতে ঢামেকে আসার পথে বুয়েট ও বকশীবাজার মোড়ের মাঝামাঝি এলাকায় রাস্তা পার হওয়ার সময় দুই বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মো: ফারুক জানান, আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।





