দক্ষিণ কোরিয়ার ব্যান্ড দল বিটিএস’র টানে ঘর ছাড়া দুই কিশোরী শিক্ষার্থী ও তাদের সহযোগী এক কিশোর শিক্ষার্থীকে উদ্ধার করছে পুলিশ।
বুধবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম।
এর আগে মঙ্গলবার (২৪ জুন) রাতে মাদারীপুরের ডাসার উপজেলার খিলগ্রাম এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
এহতেশামুল ইসলাম জানান, মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলার খিলগ্রাম এলাকায় স্কুল পরিহিত দুই কিশোরী ও এক কিশোর সন্দেহজনকভাবে ঘুরতে দেখে এলাকাবাসী তাদেরকে আটক করে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে পুলিশ। দুই কিশোরী কোরিয়ান বিটিএস টিকটকে আসক্ত আছে। পরে পরিবারের সাথে যোগাযোগ করি, তারা থানায় আসলে তাদের প্রত্যেকের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
স্থানীয়রা জানায়, ওই দুই কিশোরী ও কিশোর মিলে নরসিংদী মনোহরদী এলাকা থেকে গতকাল সন্ধ্যায় মাদারীপুরের ডাসার এলাকায় আসলে এলাকার লোকজন তাদের গতিবিধি রোধ করে, তাদেরকে একটি ঘরে আটকে রেখে পুলিশকে খবর দেয়। এসময় পুলিশ খবর পেয়ে রাতেই তাদেরকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া কিশোর-কিশোরী তিনজনই শিক্ষার্থী। দুইজন কিশোরী স্কুল ড্রেস পরিহিত ছিল। দুই কিশোরীর সাথে থাকা ব্যাগে ও হাতে বিটিএস আর্মি সম্বলিত লোগো লেখা ছিল।
এসময় দুই কিশোরীর সাথে কথা বলে জানা যায়,তারা দক্ষিণ কোরিয়ান বিটিএস সদস্যের জাংকুক এর ভক্ত। পরিবারের অনুশাসন তাদের ভাল লাগে না। পরিবারে তাদের কোনো স্বাধীনতা নেই। নিজের ইচ্ছে মতো চলাফেরা করতে পারেন না তারা।তাই বাধ্য হয়ে বাড়ী থেকে বের হয়ে চলে আসে বলে জানান তারা।
তাদের সহযোগী অপর কিশোর জানান, আমি তাদের নিয়ে গোপালগঞ্জ কোটালিপাড়ার পিড়ের বাড়ি তিতাস হালদার নামে আমার এক বন্ধুর বাসায় থাকার উদ্দেশ্যে আসি।
এ বিষয়ে শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, স্কুলের যাওয়ার উদ্দেশ্যে ওরা বাড়ি থেকে বের হয়। পরে তাদের পাওয়া যাচ্ছিল না। তাদের খোঁজ করি। ফোনে লোকজনের মাধ্যমে জানতে পারি বাসযোগে ওরা তিনজন মাদারীপুরের ডাসারে আছে।
উল্লেখ্য, বিটিএস একটি কোরিয়ান পপ ব্যান্ড বিডিএস’র পুরো নাম। বিটিএস বাংটন বয়েজ, বাংটন সোনিয়ন্দন, বিয়ন্ড দ্য সিন এবং বুলেটপ্রুফ বয় স্কাউট নামেও পরিচিত। বিটিএস’র সদস্য সংখ্যা সাতজন। এর সমর্থকদের ‘আর্মি’ বলা হয়। তাদের যুক্তি, বিটিএসরা অনেক কালারফুল ও তাদের যান্ত্রিক সুরকে তারা পছন্দ করেন।
২০১০ সাল থেকে এই ব্যান্ডের যাত্রা শুরু। এরা পৃথিবীর জনপ্রিয় ব্যান্ডগুলোর একটি। বিটিএস’র সাত সদস্যের নাম: জিম, সুগা, জে হোপ, আরএম, জিমিন, ভি, জাংকুক।









