কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চরটেকি গার্লস স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী বজ্রপাতে নিহত হওয়ার ঘটনায় তাদের শোকাহত পরিবারের সাথে দেখা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা ও পাকুন্দিয়া উপজেলা শাখার নেতারা।

মঙ্গলবার (৬ মে) বিকেলে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সাথে সাক্ষাত করেন।

এ সময় তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং আর্থিক সহযোগিতাসহ সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার নায়েবে আমির মাওলানা অধ্যক্ষ আজিজুল হক, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, পাকুন্দিয়া উপজেলা আমির মাওলানা আব্দুল জব্বার, সেক্রেটারি মাওলানা আ ন ম আব্দুল্লাহ মোমতাজ।

এসময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাকুন্দিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ আকরাম হোসেন, মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসা শাখার সভাপতি মোহাম্মদ রিয়াদ হোসাইনসহ স্থানীয় জামায়াত ও শিবির নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী নামাপাড়া গ্রামের ৯ম শ্রেনীর দুই শিক্ষার্থী বজ্রপাতে মারা যায়। এসময় আরো এক শিক্ষার্থী আহত হয়।