দেশবাসীকে মিরসরাই পীরের ঈদুল আজহা’র শুভেচ্ছা
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাছ্ছিরে কোরআন, মিরসরাই দরবার শরিফের পীর শাহ্ সুফি মাওলানা আব্দুল মোমেন নাছেরী।
গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম (আ.) ও তাঁর স্ত্রী হজরত হাজেরা এবং তাঁদের প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-এর স্মৃতিবিজড়িত পবিত্র ঈদুল আজহা আমাদের সামনে সমাগত। ঈদুল আজহা আমাদের ত্যাগ ও কোরবানির আদর্শে উজ্জীবিত করে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর উদ্দেশে সবকিছু ত্যাগ করে দেয়ার চেতনা আমাদের মনে জাগ্রত করে।
বিবৃবিতে মিরসাই পীর বলেন, ঈদুল আজহা ত্যাগ, ইখলাস এবং আল্লাহর আনুগত্যের এক অনন্য দৃষ্টান্ত। এই মহান উৎসবের শিক্ষা হলো, পার্থিব মোহ ও অহংকার বিসর্জন দিয়ে আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। এই মহান উপলক্ষ্য আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, একটি জাতির স্থায়ী কল্যাণ নিহিত রয়েছে ন্যায়পরায়ণতা, একতা ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখার মধ্যে। তিনি বলেন, হজরত ইব্রাহিম (আ.), তাঁর স্ত্রী হজরত হাজেরা ও তাঁদের পুত্র হজরত ইসমাইল (আ.)-এর মহান ত্যাগের ইতিহাস গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁদের সেই ত্যাগের মহিমায় আমরাও যদি আল্লাহর এ জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজেদের জানমাল ও প্রিয় বস্তুকে কোরবানি করতে পারি, তাহলেই আমাদের যাবতীয় ত্যাগ-কোরবানি আল্লাহর নিকট কবুল ও স্বার্থক হবে ইনশাআল্লাহ।
তিনি এবার মিরসরাই দরবার শরীফ সোবহানিয়া কমপ্লেক্সে ঈদুল আজহা উদযাপন করবেন। দেশবাসীর প্রতি আল্লাহর রহম কামনা করেন। ফিলিস্তিন, সিরিয়াসহ সারাবিশ্বের মজলুম মুসলমানদের জন্য আল্লাহর রহমত ও গায়েবী সাহায্য প্রার্থণা করেন। আল্লাহ যেনো নির্যাতিত মুসলমানদেরকে হেফাজত করেন। বিজ্ঞপ্তি।





