ফেনীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বাদ আসর শহরের জহিরিয়া মসজিদে দোয়া পরিচালনা করেন দলটির জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মুফতি আবদুল হান্নান।

দোয়ায় মসজিদের ইমাম মুফতি ইলিয়াস বিন নাজেম ছাড়াও জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মাওলানা আলাউদ্দিন, ফেনী জেলা সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহীম, শহর আমির নজরুল ইসলাম, মসজিদের মুসল্লী প্রতিনিধি ও শহর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ফারুক হারুনসহ বিপুল সংখক মুসল্লী অংশ নেন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে ডা. শফিকুর রহমানকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতাল ত্যাগ করলেও ফলোআপে থাকেন। গতকাল বুধবার একটি বেসরকারি হাসপাতালে তার করোনারি এনজিওগ্রাফি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে ব্যক্তিগত চিকিৎসকের বোর্ড তার হার্টে বাইপাস সার্জারির পরামর্শ দেন এবং আগামী সপ্তাহে সার্জারি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।