যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) আসর নামাজ শেষে জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার আয়োজনে সরকারি গৌরনদী কলেজ মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গৌরনদী বাসস্ট্যান্ডে উপজেলা জামায়াতের আমির মাওলানা আল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির ড. মাহফুজুর রহমান, বরিশাল জেলা কর্মপরিষদের সদস্য ও বরিশাল-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান, জেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, জেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা জাকির হোসেন, পৌর জামায়াতের আমির হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রুহুল আমিন সবুজ, ইসলামী আন্দোলন গৌরনদী উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আল আমিন, ইসলামী ছাত্র আন্দোলন গৌরনদী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সাব্বির হোসেন প্রমুখ।
প্রতিবাদ সভা সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি বায়জিদ শরীফ।
একই সময় কটকস্থল (সাউদের খাল) কেন্দ্রীয় জামে মসজিদ, চারঘাটা জামে মসজিদের উদ্যোগে পৃথক দু’টি বিক্ষোভ মিছিল বের হয়ে টরকী বাসস্ট্যান্ডে এসে প্রতিবাদ সভা করে। এতে বক্তব্য রাখেন আব্দুল ওহাব মোল্লা, চুন্নু সরদার, রাজিব খান প্রমুখ।






