সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা, তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে মিছিল পূর্ব সমাবেশ জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। জিয়াউর রহমান, তারেক রহমানের অবমাননা মেনে নেয়া হবে না।’
এ সময় সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবার রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপি নেতা আলী আজগর হেনা, জয়নাল আবেদীন চাঁন, কাজী রফিকুল ইসলাম।
এছাড়া অধ্যাপক ডা: শাহ মো: শাহজাহান আলী, ফজলুল বারী, মাফতুন আহমেদ খান রুবেল, তৌহিদুল আলম মামুন, ফজলুল বারী বেলাল, আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, তাহা উদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, অ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা, অ্যাডভোকেট আব্দুল বাছেদ, অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম, নাজমা আক্তারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলা দল, কৃষকদল, তাতীদল, শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।









