বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও বাংলাদেশী জাতীয়তাবাদ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ আগস্ট) দুপু‌রে গণঅভ্যুত্থান জাতীয় দিবস উদযাপন কমিটির তত্ত্বাবধানে ফ্যাসিবাদবিরোধী শিক্ষক সমাজের আয়োজনে বাকৃবির শিক্ষক কমপ্লেক্স হলরু‌মে এ সভা হয়।

বাকৃবি সোনালী দলের সভাপতি প্রফেসর ড. মো: আলী রেজা ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সস্পাদক প্রফেসর ড. আহমদ খায়রুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. জি এম মুজিবর রহমান, ভেটেরিনারি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য প্রফেসর মো: বাহানুর রহমান, ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার, প্রভাষক জাওয়াদ রুমি, ড. অনিরুদ্ব সরকার, প্রফেসর ড. আনিসুর রহমান মজুমদার, প্রফেসর ড. ওয়াকিলুর রহমান, প্রফেসর ড. খাইরুল হাসান, প্রফেসর ড. কাজী ফরহাদ কাদির, প্রফেসর ড. আবদুল্লাহ ইকবাল, প্রফেসর ড. মোহাম্মদ আবুল মঞ্জুর খান, প্রফেসর ড. মো: আবুল কালাম আজাদ, প্রফেসর ড. হুমায়ুন কবির, প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকার, প্রফেসর ড. মো: মাহবুব আলম, প্রফেসর ড. মো: আবুল হাশেম, প্রফেসর ড. মো: মকবুল হোসেন, প্রফেসর ড. মো: সামছুল আলম প্রমুখ।

প্রধান অতিথি প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে অকাতরে যারা রক্ত দিয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ দিয়ে গেছেন তাদেরকে আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি। আমরা তাদের ভুলিনি, ভুলবো না কোনোদিন।’

অনুষ্ঠানের শুরুতে একটি প্রমাণ‌্যচিত্র দেখানো হয় এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত-আহতদের স্মরণে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।