বগুড়া অফিস ও সারিয়াকান্দি সংবাদদাতা

বগুড়ায় যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দু’ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (৪ মে) বিকেল ৩টার দিকে সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের দেবডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৩টার দিকে যমুনা নদীর পশ্চিম তীরে মাছ ধরার নৌকায় হঠাৎ বজ্রপাত হয়। এ সময় ঘটনাস্থলে দু’জন মাঝি মারা যান। তারা হলেন সিরাজগন্জ জেলার মেঘাই ইউনিয়নের বরইতলী গ্রামের কার্ত্তিক হাওলাদারের দু’ছেলে মনমত হাওলাদার (৩৫) ও সবুর হাওলাদার (৩২)।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম জানান, ‘এ ঘটনার পর লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছে। থানায় ইউডি মামলা হয়েছে।’