‎তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

‎সুনামগঞ্জের তাহিরপুরে জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় মামলা দায়ের করার জের ধরে ৬ জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় দুই জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

রোববার সকালে(২৬ জুলাই) সকালে ‎উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

‎এ ঘটনায় আহত আব্দুল ছালাম আব্দুল হাই, উজ্জ্বল মিয়া, মাসুক মিয়া, রহিম মিয়া, নয়ন মিয়া, জাকির মিয়া, ফরিদ মিয়া ও শেফালী বেগমসহ অজ্ঞাতনামা আরো চার থেকে পাঁচ জনকে অভিযুক্ত করে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

‎

‎মামলা সূত্রে জানা গেছে, সুন্দর পাহাড়ী গ্রামের আব্দুল ছালামের পরিবারের সাথে একই গ্রামের আব্দুল হাইয়ের পরিবারের জমিজমা সংক্রান্ত মামলা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে আব্দুল হাই ২০-২৫ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে আব্দুস সালামের বসতবাড়িতে হামলা চালিয়ে মধু মিয়া, আবুল কাশেম, শের আলী, বিপ্লব, সাফিয়া বেগম ও আব্দুল ছালামসহ ছয়জনকে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মধু মিয়া, আবুল কাশেম ও সাফিয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়। সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকা মধু মিয়া ও আবুল কাশেম আইসিইউতে রয়েছে।

‎বাদি সালাম মিয়া জানান, ওই হামলার পর প্রাণনাশের হুমকি দিয়েও ঘটনাস্থল ত্যাগ করে। তারা প্রভাবশালী হওয়ায় তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‎

‎তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।