শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি টিনশেড বসতঘরে আগুন লেগে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামে ইউপি সদস্য রানা মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্যের সেমিপাকা টিনশেড বাড়ির একটি রুম থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ওই রুমটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও ছয় রুমের টিনশেড বাড়ির বাকি অংশ রক্ষা পায়।

ইউপি সদস্য রানা মেম্বার জানান, এই আগুনে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।